“অজানা অনুভূতির শুরু”কলেজের করিডোরটা আজ অন্যদিনের চেয়ে একটু বেশি ব্যস্ত।ঈশা ধীরে ধীরে হাঁটছিল, হাতে একটা বই।তার চোখ বইয়ের পাতায়, কিন্তু মন পুরো অন্য কোথাও।কারণ—আজ সকালে মেঘলার সাথে কথা হয়নি।এতদিনে প্রথমবার।অদ্ভুত একটা খালি খালি লাগছে তার ভিতরে।— “আমি কি ওর জন্য অপেক্ষা করছি?”নিজেকেই প্রশ্ন করল ঈশা।তারপর মাথা নাড়িয়ে নিজেকে বোঝাল—“না… এটা normal।”কিন্তু তার পা নিজের থেকেই ক্যান্টিনের দিকে ঘুরে গেল।ক্যান্টিনে ঢুকতেই সে চারপাশে তাকাল।অনেক ভিড়… অনেক হাসি… অনেক শব্দ…কিন্তু সে খুঁজছে শুধু একজনকে।মেঘলা।হঠাৎই—— “ঈশা!”পেছন থেকে ডাক।ঈশা ঘুরে তাকাতেই দেখল—মেঘলা দৌড়ে আসছে।— “সরি! আজ একটু late হয়ে গেছিল…”ঈশা কিছু বলল না।শুধু তাকিয়ে রইল।— “তুমি রাগ করেছ?”মেঘলা একটু মিষ্টি করে বলল।— “না তো…”—