“অজানা টান, অস্বস্তির শুরু”সকালটা আজ একটু অদ্ভুত লাগছিল ঈশার কাছে।কেন যেন মনে হচ্ছিল—আজ কিছু একটা আলাদা হবে।কলেজে ঢুকতেই সে চোখ দিয়ে খুঁজতে লাগল…মেঘলাকে।কিন্তু আজ সে কোথাও নেই।ক্লাস শুরু হয়ে গেল, তবুও না।ঈশার মন আর পড়াশোনায় নেই।বারবার দরজার দিকে তাকাচ্ছে…“কোথায় গেল?”হঠাৎ দ্বিতীয় পিরিয়ডের মাঝামাঝি—দরজা খুলে মেঘলা ঢুকল।কিন্তু একা না।তার পাশে একটা ছেলে।ছেলেটা হেসে হেসে কিছু বলছে, আর মেঘলাও হাসছে।ঈশার বুকটা হঠাৎ কেমন চেপে গেল।সে চোখ সরিয়ে নিল।ক্লাস শেষে…মেঘলা দৌড়ে এসে ঈশার পাশে বসে পড়ল।— “Hey! sorry আজ late হয়ে গেল!”ঈশা ঠান্ডা গলায় বলল—— “হুম…”মেঘলা একটু অবাক হলো।— “কি হলো? এত চুপ কেন?”— “কিছু না…”— “সকাল থেকে তোমাকে খুঁজছিলাম,” মেঘলা বলল।ঈশা একটু