পর্ব - ৬একটু পরেই চার ভাইবোন এসে যায়। রাতের জন্য রান্না সেরে তৈরি বৌরা। তুলি, মিলি ঢুকে ধপধপ করে সোফায় পড়ে, ঘুরে ঘুরে ক্লান্ত। পুপুলও এলিয়ে বসতে যাচ্ছিল, আরেক রাউন্ড চায়ের আশায়। ওখান থেকে বুবুনের তাড়ায় চলে আসতে হয়েছে। বাবার গলায় সোজা হয়ে বসে। --"বুবুন, একটু এখানে বোস। তোর সঙ্গে একটা কথা আছে।"বুবুন দাঁড়িয়ে পড়েছে, "বলো বাবা, শুনছি। আমি একটু কাজ নিয়ে বসব।"--"তাও এখানে বোস। মিলি, পিছনের চেয়ারে যা। বুবুন, আমার সামনে বোস। দেখ, আজ তোর মামনি, পিসো আর বাবলিপিসি এসেছিল। ওদের সবার ইচ্ছে, তোর সঙ্গে রুমুর বিয়ে দেয়। বাড়ির সবাইকে আমি জিজ্ঞেস করেছি। আমাদের সবারও ইচ্ছে। এখন তুই বল।"--"আমি বলব