পর্ব - ৭--"তোমরা সবাই আমার উপর রাগ করছ। আমাকে জিজ্ঞেস করেছ, আমি বলেছি। আমি তোমাদের কারো মতকে ছোট করতে চাইনি।" বুবুন খুব সংকোচের সঙ্গে বলে। ওর খুব ভয় করছে। বাড়ির সবাই একদিকে, ও আর একদিকে, এমন কখনো হয়নি এতকালে। মা যদি এখন কান্নাকাটি শুরু করে, কি করবে ও? বাবা কি খুব রাগ করেছে? --"নাহ্, আমরা রাগ করিনি বুবুন। আমি অন্ততঃ রাগ করিনি। এই প্রথমবার তোমার সঙ্গে আমার মত মিলল না, তাই ভাবছিলাম। আজ কে ঠিক, কে ভুল বোঝা যাবে না। সময়ে বোঝা যাবে, দুজনেই হয়ত ঠিক ছিলাম। তোমার মা নিজের পছন্দ, ইচ্ছে, এগুলোকে খুব গুরুত্ব দেয় না, তুমি জান। সবাই যাতে