পরাণ বঁধুয়া - 9

  • 1.7k
  • 651

পর্ব - ৯--"থামো তো। আমি জানি। গল্প করতে এসেছ না ছাই। কফির খোঁজেই এসেছিলে। আমি গল্প করছি দেখে আমাকে যেতে দিতে চাইছ না।" বৌমণি উঠে পড়ে। রাঙাদা বলে, "হ্যাঁ হ্যাঁ। ওকে কফি আর কি লাগবে দাও। ওকে উঠে আসতে হবে কেন? জানো না, ওর ব্যস্ততা কত? জানো না আমাদের বাড়ির মান সন্মান সব একা ও বোঝে।" বুবুন অবাক হয়ে চেয়ে থাকে। এত রাগ ওর উপর? বাকিরাও একটু লজ্জা পেয়ে যায়। আসলে রাঙাদা এরকম। ও রাগী নয়। তবে রাগ, দুঃখ, আনন্দ যাই হোক, চেপে রাখতে পারে না। বড় দিলখোলা ওর দাদাটা। কিন্তু ছোটবেলা থেকে কখনো ওর উপর এতটুকু রাগ করেনি রাঙাদা। সে আজ