পরাণ বঁধুয়াপর্ব - ১৫জীবনের এই অদ্ভুত সন্ধিক্ষণেও সাহস দেখাল বাবলিই। মেয়ের গায়ে মাথায় হাত বুলিয়ে বলল, "মাম্মাম সবসময় তোর কাছে কাছে থাকে তুই তো জানিস বেবি। সব মেয়েদের সঙ্গে তাদের মায়েরা থাকে। আমার মা আকাশের তারা হয়ে গেছে কতগুলো বছর। তাও মা আমার কাছে আছে। মা আমাকে যা যা শিখিয়েছে, সব আমার মনে আছে। আর সেগুলোর সঙ্গেই আমার মা আছে। তোর এই মাম্মামের মাথার ভিতরে একটা বল গজিয়েছে, দুষ্টু বল।" রুমু কান্নাভেজা বিস্ফারিত চোখ তুলে তাকিয়ে আছে। বাবলি বলে যাচ্ছে, "সেই দুষ্টু বলটাকে উপড়ে ফেলে দেব আমরা। কিন্তু সেটা বেশ বড়। তাই ডাক্তারবাবুরা একটু, এই অল্প একটু ভয় পাচ্ছেন। আর