পরাণ বঁধুয়াপর্ব - ১৬--"বুবুন আমাদের সবার সঙ্গে মানিয়ে চলে। শুনিসনি আমাদের কাছে এতকাল? ও ঠিক রুমুকে বুঝবে।" গর্বিত ভাবে বলে মামনি। --"তোরা এভাবে ওকে প্রেশারাইজ করিস না। ইন্ডিপেনডেন্টলি ডিসিশন নিতে দে। বুবুন, তোমাকে এক্ষুণি উত্তর দিতে হবে না। আরেকটু ভাবো।" বাবলি বুবুনের মুখের কথাই শুনতে চায়। এতক্ষণে বুবুনও একটু কথা খুঁজে পেয়েছে, ও বলে, "আমাকে এভাবে বলতে তো বারণ করলাম। আমি রুমুর কথায় কিছু মনে করার আছে তা ই ভাবিনি। তবে আমার একটা কথা আছে। রুমুকে কি খানিকটা প্রেশারাইজ করা হচ্ছে না? ওকে জোর করলে সেটা আরও খারাপ হবে। একেই একটা শক লেগেছে। ওর সঙ্গে কথা বলো তুমি। ওকে একটু সময় দাও।"বাবলি