''অন্ধকারের সিঁড়ি''রায় ভিলার নিচে নেমে যাওয়া সিঁড়িটার দিকে তাকিয়ে তিনজনই নিঃশব্দ।নিচ থেকে ঠান্ডা বাতাস উঠে আসছে।সেই বাতাসে যেন ভেজা মাটির গন্ধের সঙ্গে মিশে আছে বহু বছরের লুকিয়ে থাকা স্মৃতি।আরোহী মেঘলার হাত আরও শক্ত করে ধরল।তার বুক ধড়ফড় করছে।তবু সে নিজের চোখ সরাল না।অন্ধকারের ভেতরে যে নীল দুটো চোখ জ্বলছিল...সেগুলো ধীরে ধীরে মিলিয়ে গেল।যেন কেউ ছিলই না।অর্ণব টর্চ জ্বালিয়ে নিচের দিকে তাকাল।— "কেউ নেই..."মেঘলা আস্তে বলল,— "না... কেউ ছিল।"আরোহী প্রশ্ন করল,— "তুমি দেখেছ?"মেঘলা মাথা নাড়ল।— "শুধু দেখিনি... ওর গলাটাও চিনেছি।"অর্ণব সঙ্গে সঙ্গে তাকাল।— "অসম্ভব!"মেঘলার ঠোঁট শুকিয়ে গেছে।— "অসম্ভব হলেও সত্যি..."সে আর কিছু বলল না।ধীরে ধীরে তারা সিঁড়ি দিয়ে নামতে শুরু করল।প্রথম