যেখানে শুধু তুমি - পর্ব 8

  • 351
  • 138

পর্ব ৮: গুলির শব্দ ধাম!গুলির শব্দে পুরো লেকপাড় কেঁপে উঠল।কয়েক সেকেন্ডের জন্য কেউ বুঝতেই পারল না গুলিটা কাকে লক্ষ্য করে ছোড়া হয়েছে।তারপর...মেঘলা হঠাৎ আরোহীকে জোরে ধাক্কা দিল।— "নিচে!"দুজনেই ঘাটের কাঠের মেঝেতে পড়ে গেল।আরেকটা গুলি।ঠাস!এইবার গুলিটা এসে লাগল ঘাটের কাঠের রেলিংয়ে।কাঠের টুকরো উড়ে এসে আরোহীর গালে ছোট্ট একটা কেটে গেল।রক্তের ফোঁটা গড়িয়ে পড়ল।অর্ণব চিৎকার করে উঠল—— "সবাই আড়ালে যাও!"সৌমেন কাকু আরোহীর হাত ধরে তাকে টেনে ঘাটের পাশে বড় পাথরের আড়ালে নিয়ে গেলেন।চারপাশে আতঙ্ক।কিন্তু আশ্চর্যজনকভাবে...গুলির পর আর কোনো শব্দ নেই।শুধু লেকের জল।আর দূরের ঝিঁঝিঁ পোকার ডাক।পাঁচ মিনিট কেটে গেল।কেউ আর গুলি চালাল না।অর্ণব সাবধানে মাথা তুলে চারদিকে তাকাল।ঘাট ফাঁকা।কুয়াশা ধীরে ধীরে সরে যাচ্ছে।যে