যে মানুষটাকে মৃত ভাবা হয়েছিলরায় ভিলার বারান্দায় সবাই এসে দাঁড়াল।গেটের সামনে একটি পুরোনো সাইকেল।তার পাশে সত্তরের কাছাকাছি বয়সের এক বৃদ্ধ।ধুতি-পাঞ্জাবি ভিজে গেছে বৃষ্টিতে।হাতে একটি কাপড়ে মোড়া ছোট্ট প্যাকেট।চোখে মোটা কাচের চশমা।কিন্তু তাঁর দৃষ্টিতে ছিল অদ্ভুত স্থিরতা।এসিপি ঈশিতা এগিয়ে গিয়ে বললেন,— "আপনি বলেছিলেন, ঋত্বিক সেনকে দেখেছেন?"বৃদ্ধ মাথা নাড়লেন।— "হ্যাঁ, দেখেছি।"— "কোথায়?"— "স্টেশনে।"অর্ণব অবাক হয়ে বলল,— "কোন স্টেশন?"— "শেওড়াফুলি।"বৃদ্ধ একটু থামলেন।— "আজ বিকেল পাঁচটার দিকে।"আরোহীর বুক ধড়ফড় করতে লাগল।— "আপনি নিশ্চিত?"বৃদ্ধ এবার পকেট থেকে একটা পুরোনো ছবি বের করলেন।ছবিটা সময়ে হলদে হয়ে গেছে।তিনি ছবির একজন কিশোরের দিকে আঙুল দেখিয়ে বললেন—— "এই ছেলেটাই আজ আমার সামনে দাঁড়িয়েছিল।"ছবিটা দেখে সবাই নিঃশব্দ।এটা সেই একই ছবি...যেখানে