সুকান্তর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গ্রামের লোকেরা জমিদারবাড়ির সামনে এসে ভিড় করতে শুরু করলো। কেউ বললো , মৃণালিনী দেবীর আত্মা ফিরে এসেছে। কেউ বললো , কুসুমের অভিশাপ। আর কেউ কেউ দাবি করলো, আগের রাতেও তারা বাড়ির ছাদে একটি মহিলাকে হাঁটতে দেখেছে। ইন্সপেক্টর অনিকেত এসব কথায় গুরুত্ব দিলো না। ইন্সপেক্টর অনিকেত সুকান্তর ঘর তল্লাশি করতে গিয়ে একটি লোহার বাক্স পেলো। বাক্সের ভিতরে পুরোনো সংবাদপত্রের কাটিং, কয়েকটি ছবি এবং হাতে লেখা একটি তালিকা। তালিকায় চারটি নাম - ১. সুশান্ত চৌধুরী। ২. সুকান্ত চৌধুরী। ৩. হরিপদ মিত্র। ৪. ড. অর্ণব সেন। প্রথম তিনটি নামের পাশে কালো কালি দিয়ে দাগ টানা। শেষ নামটির পাশে