গ্রামের মানুষজন ঘুমিয়ে আছে। সমস্ত প্রাণীরাও ঘুমের দেশে। জ্যোৎস্নার নরম সুন্দর আলোয় গ্রামটাকে খুব সুন্দর দেখাচ্ছে। আজকের রাতটা সত্যিই খুব সুন্দর। একটা বিড়াল হাই তুলল। তার চোখ গেল একটা ছায়ামূর্তির দিকে। একজন অস্পষ্ট ব্যক্তি যার গায়ে জড়ানো লম্বা মোটা কাপড়। কিন্তু চাঁদের আলোয় বোঝা যাচ্ছে কাপড়টা সভ্য জগতের নয়। বিড়ালটা সেটা বুঝতে পেরেই ডেকে উঠল। ছায়ামূর্তি তার দিকে ঘুরে তাকাল। এবার তাঁর বামহাতে একটা সুন্দর কারুকাজ করা বাক্স দেখা গেল। ছায়ামূর্তি ডানহাতের মুঠো খুললেন। আসলে যাকে হাত বলা হচ্ছে সেটাও অস্পষ্ট। বিড়ালটার দিকে খুব দ্রুত কিছু একটা ছুটে গেল। আর তার প্রভাবে সে ছায়ামূর্তিতে পরিণত হল। নির্বিঘ্নে হেঁটে চলল। কিছুটা দূর যাবার পর সে পুনরায় বিড়ালে পরিণত হল। দূর থেকে এই দৃশ্য দেখে ছায়ামূর্তি হাসলেন। একেবারে স্পষ্ট হাসি। তারপর পা চালিয়ে গ্রামের আরও ভেতরে চলে গেলেন।
Full Novel
ছায়াপ্রাণ - Season - 1
(১)৯০ বছর আগেস্থান: গ্রাদারা, ইতালি সময়: গভীর রাতগ্রামের মানুষজন ঘুমিয়ে সমস্ত প্রাণীরাও ঘুমের দেশে।জ্যোৎস্নার নরম সুন্দর আলোয় গ্রামটাকে খুব সুন্দর দেখাচ্ছে। আজকের রাতটা সত্যিই খুব সুন্দর।একটা বিড়াল হাই তুলল। তার চোখ গেল একটা ছায়ামূর্তির দিকে। একজন অস্পষ্ট ব্যক্তি যার গায়ে জড়ানো লম্বা মোটা কাপড়। কিন্তু চাঁদের আলোয় বোঝা যাচ্ছে কাপড়টা সভ্য জগতের নয়।বিড়ালটা সেটা বুঝতে পেরেই ডেকে উঠল।ছায়ামূর্তি তার দিকে ঘুরে তাকাল। এবার তাঁর বামহাতে একটা সুন্দর কারুকাজ করা বাক্স দেখা ...আরও পড়ুন